শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ১০৯

সূরা আল-মু’মিনুন, আয়াত ১০৯ (২৩:১০৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৯

إِنَّهُۥ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতঃ হে আমাদের রাব্ব! আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন, আপনিতো দয়ালুগণের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

নিশ্চয় আমার বান্দাদের মধ্যে একটা দল বলতো, ‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো। আর তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.'

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: ঈমান, ক্ষমা ও রহমত