শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ১৪
সূরা আল-মু’মিনুন, আয়াত ১৪ (২৩:১৪) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَـٰمًا فَكَسَوْنَا ٱلْعِظَـٰمَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَـٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَـٰلِقِينَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপর (এই প্রক্রিয়ায়)Then
- خَلَقْنَاআমরা সৃষ্টি করিWe created
- ٱلنُّطْفَةَশুক্রবিন্দুকেthe semen-drop
- عَلَقَةًۭজমাট রক্তরূপে(into) a clinging substance
- فَخَلَقْنَاঅতঃপর আমরা সৃষ্টি করিthen We created
- ٱلْعَلَقَةَজমাট রক্তকেthe clinging substance
- مُضْغَةًۭমাংসপিন্ডে(into) an embryonic lump
- فَخَلَقْنَاঅতঃপর আমরা সৃষ্টি করিthen We created
- ٱلْمُضْغَةَমাংসপিন্ডকেthe embryonic lump
- عِظَـٰمًۭاহাড়ে(into) bones
- فَكَسَوْنَاঅতঃপর আমরা ঢেকে দিইthen We clothed
- ٱلْعِظَـٰمَহাড়কেthe bones
- لَحْمًۭاগোশত (দ্বারা)(with) flesh
- ثُمَّএরপরthen
- أَنشَأْنَـٰهُতাকে আমরা গড়ে তুলিWe produce it
- خَلْقًاসৃষ্টিরূপে(as) a creation
- ءَاخَرَ ۚঅন্য একanother
- فَتَبَارَكَঅতএব কত মহানSo blessed is
- ٱللَّهُআল্লাহ্Allah
- أَحْسَنُ(যিনি) সর্বোত্তম(the) Best
- ٱلْخَـٰلِقِينَ(সব) স্রষ্টাদের(of) the Creators
অনুবাদ
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিন্ডে, অতঃপর রক্তপিন্ডকে পরিণত করি মাংসপিন্ডে এবং মাংসপিন্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে; অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা; অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে; অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কত কল্যাণময়!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আমি উক্ত পানির ফোটাকে রক্ত-পিণ্ডে পরিণত করেছি; অতঃপর ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি; অতঃপর মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি; অতঃপর উক্ত অস্থিগুলোর উপর মাংস পরিয়েছি; তারপর সেটাকে অন্য আকৃতিতে গড়ে তুলেছি; অতএব, মহা মঙ্গলময় হন আল্লাহ্, সর্বোত্তম স্রষ্টা।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allāh, the best of creators.
Saheeh International