শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ২৭
সূরা আল-মু’মিনুন, আয়াত ২৭ (২৩:২৭) - শব্দে শব্দে অর্থ
فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَـٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ
শব্দে শব্দে অর্থ
- فَأَوْحَيْنَآঅতঃপর আমরা ওহী করলামSo We inspired
- إِلَيْهِতার প্রতিto him
- أَنِযেThat
- ٱصْنَعِনির্মাণ করোconstruct
- ٱلْفُلْكَনৌকাthe ship
- بِأَعْيُنِنَاসামনে আমাদের চোখেরunder Our eyes
- وَوَحْيِنَاও আমাদের ওহীর ভিত্তিতেand Our inspiration
- فَإِذَاঅতঃপর যখনthen when
- جَآءَআসবেcomes
- أَمْرُنَاআমাদের নির্দেশOur Command
- وَفَارَও উথলে উঠবেand gushes forth
- ٱلتَّنُّورُ ۙচুলাটিthe oven
- فَٱسْلُكْ(নৌকাতে) তখন উঠিয়ে নিবেthen put
- فِيهَاতার মধ্যেinto it
- مِنধরণেরof
- كُلٍّۢপ্রত্যেক (জীব জন্তুর)every (kind)
- زَوْجَيْنِজোড়া(of) mates
- ٱثْنَيْنِদুইটার (অর্থাৎ নর ও নারী)two
- وَأَهْلَكَও তোমার পরিবারকেand your family
- إِلَّاছাড়াexcept
- مَنতাদেরthose
- سَبَقَপূর্বে নির্ধারিত হয়েছে(has) preceded
- عَلَيْهِযাদের সম্পর্কেagainst whom
- ٱلْقَوْلُবাণী (সিদ্ধান্ত)the Word
- مِنْهُمْ ۖতাদের মধ্য হ'তেthereof
- وَلَاএবং নাAnd (do) not
- تُخَـٰطِبْنِىআমাকে কিছু বলোaddress Me
- فِىসম্পর্কেconcerning
- ٱلَّذِينَ(তাদের) যারাthose who
- ظَلَمُوٓا۟ ۖঅত্যাচার করেছেwronged
- إِنَّهُمতারা নিশ্চয়ইindeed, they
- مُّغْرَقُونَনিমজ্জিত হবে(are) the ones to be drowned
অনুবাদ
অতঃপর আমি তার কাছে অহী করলামঃ তুমি আমার তত্ত্বাবধানে ও আমার অহী অনুযায়ী নৌযান নির্মাণ কর, অতঃপর যখন আমার আদেশ আসবে ও উনূন উথলে উঠবে তখন উঠিয়ে নিবে প্রত্যেক জীবের এক এক জোড়া স্ত্রী ও পুরুষ এবং তোমার পরিবার-পরিজনকে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলনা, তারাতো নিমজ্জিত হবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরী কর। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লী প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও, প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জত হবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আমি তাঁর নিকট ওহী প্রেরণ করেছি, ‘আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে কিশতী তৈরী করো; অতঃপর যখন আমার নির্দেশ আসবে এবং উনুন উথলে উঠবে তখন তাতে তুলে নিও প্রত্যেক জোড়া থেকে দু’টি করে এবং নিজ পরিবার-পরিজনকে; তাদের মধ্য থেকে ওই সব লোক ব্যতীত, যাদের বিরুদ্ধে সিদ্ধান্ত পূর্বেই হয়ে গেছে; এবং ওই সব যালিমের ব্যাপারে আমাকে কোন কথাই বলবে না; এদেরকে অবশ্যই নিমজ্জিত করা হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So We inspired to him, "Construct the ship under Our observation and Our inspiration, and when Our command comes and the oven overflows, put into it [i.e., the ship] from each [creature] two mates and your family, except him for whom the decree [of destruction] has proceeded. And do not address Me concerning those who have wronged; indeed, they are to be drowned.
Saheeh International