শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ৪৪

সূরা আল-মু’মিনুন, আয়াত ৪৪ (২৩:৪৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৫

ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ۖ كُلَّ مَا جَآءَ أُمَّةً رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًا وَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করেছি। যখনই কোন জাতির নিকট তাদের রাসূল এসেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এককে ধ্বংস করলাম; আমি তাদেরকে কাহিনীর বিষয় করেছি; সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর আমি আপন রসূল প্রেরণ করেছি একের পর এক। যখন কোন উম্মতের নিকট তাঁর রসূল এসেছেন তখন তারা তাকে অস্বীকার করেছে; অতঃপর আমি পূর্ববর্তীদের সাথে পরবর্তীদেরকে মিলিয়ে দিয়েছি এবং তাদেরকে কাহিনীতে পরিণত করে দিয়েছি; সুতরাং ওই সব লোক, যারা ঈমান আনে না!

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe.

Saheeh International