শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ১৫

সূরা আন্‌-নূর, আয়াত ১৫ (২৪:১৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫১

إِذْ تَلَقَّوْنَهُۥ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌ وَتَحْسَبُونَهُۥ هَيِّنًا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তোমরা লোকমুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিলনা এবং তোমরা একে তুচ্ছ গন্য করেছিলে, যদিও আল্লাহর নিকট ছিল এটা গুরুতর বিষয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন তোমরা এমন কথা একে অপরের নিকট শুনে নিজেদের মুখে নিয়ে আসছিলে এবং নিজেদের মুখ থেকে তা-ই বের করছিলে যে সম্পর্কে তোমাদের আদৌ জ্ঞান নেই এবং সেটা সহজ (তুচ্ছ) মনে করেছিলে; অথচ সেটা আল্লাহ্‌র নিকট বড় কথা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

When you received it with your tongues and said with your mouths that of which you had no knowledge and thought it was insignificant while it was, in the sight of Allāh, tremendous.

Saheeh International