শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নূর › আয়াত ৩১
সূরা আন্-নূর, আয়াত ৩১ (২৪:৩১) - শব্দে শব্দে অর্থ
وَقُل لِّلْمُؤْمِنَـٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَـٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوَٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفْلِ ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟ عَلَىٰ عَوْرَٰتِ ٱلنِّسَآءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
শব্দে শব্দে অর্থ
- وَقُلএবং বলোAnd say
- لِّلْمُؤْمِنَـٰتِমু'মিন নারীদেরকেto the believing women
- يَغْضُضْنَতারা সংযত রাখে (যেন)(that) they should lower
- مِنْব্যাপার[of]
- أَبْصَـٰرِهِنَّতাদের দৃষ্টিসমূহেরtheir gaze
- وَيَحْفَظْنَও সংরক্ষণ করে (যেন)and they should guard
- فُرُوجَهُنَّতাদের লজ্জাস্থানসমূহকেtheir chastity
- وَلَاএবং না (যেন)and not
- يُبْدِينَপ্রদর্শন করে(to) display
- زِينَتَهُنَّতাদের সৌন্দর্যtheir adornment
- إِلَّاছাড়াexcept
- مَاযাwhat
- ظَهَرَ(সাধারণভাবে) প্রকাশ পায়is apparent
- مِنْهَا ۖতা হ'তেof it
- وَلْيَضْرِبْنَএবং জড়িয়ে রাখে যেনAnd let them draw
- بِخُمُرِهِنَّদিয়ে তাদের ওড়নাtheir head covers
- عَلَىٰউপরover
- جُيُوبِهِنَّ ۖতাদের ঘাড় ও বুকেরtheir bosoms
- وَلَاআর না (যেন)and not
- يُبْدِينَপ্রকাশ করে(to) display
- زِينَتَهُنَّতাদের সৌন্দর্যtheir adornment
- إِلَّاছাড়াexcept
- لِبُعُولَتِهِنَّনিকট তাদের স্বামীদেরto their husbands
- أَوْঅথবাor
- ءَابَآئِهِنَّতাদের পিতাদের (নিকট)their fathers
- أَوْঅথবাor
- ءَابَآءِ(নিকট) পিতাদেরfathers
- بُعُولَتِهِنَّতাদের স্বামীদের(of) their husbands
- أَوْঅথবাor
- أَبْنَآئِهِنَّতাদের পুত্রদের (নিকট)their sons
- أَوْঅথবাor
- أَبْنَآءِ(নিকট) পুত্রদেরsons
- بُعُولَتِهِنَّতাদের স্বামীদের(of) their husbands
- أَوْঅথবাor
- إِخْوَٰنِهِنَّতাদের ভাইদের (নিকট)their brothers
- أَوْঅথবাor
- بَنِىٓ(নিকট) পুত্রদেরsons
- إِخْوَٰنِهِنَّতাদের ভাইদের(of) their brothers
- أَوْঅথবাor
- بَنِىٓ(নিকট) পুত্রদেরsons
- أَخَوَٰتِهِنَّতাদের বোনদের(of) their sisters
- أَوْঅথবাor
- نِسَآئِهِنَّতাদের স্ত্রীলোকদের (মিলামিশার)their women
- أَوْঅথবাor
- مَاযাwhat
- مَلَكَتْমালিক হয়েছেpossess
- أَيْمَـٰنُهُنَّতাদের ডান হাত (অর্থাৎ দাসী)their right hands
- أَوِঅথবাor
- ٱلتَّـٰبِعِينَঅধীনস্থ পুরুষরা (এমন)the attendants
- غَيْرِনয় (যারা)having no physical desire
- أُو۟لِىসম্পন্নhaving no physical desire
- ٱلْإِرْبَةِযৌন কামনাhaving no physical desire
- مِنَমধ্য হ'তেamong
- ٱلرِّجَالِপুরুষদের[the] men
- أَوِঅথবাor
- ٱلطِّفْلِবালক[the] children
- ٱلَّذِينَযারাwho
- لَمْনি হয়(are) not
- يَظْهَرُوا۟অবহিতaware
- عَلَىٰসম্পর্কেof
- عَوْرَٰتِগোপন অঙ্গprivate aspects
- ٱلنِّسَآءِ ۖস্ত্রীলোকদের(of) the women
- وَلَاআর নাAnd not
- يَضْرِبْنَতারা মারবেlet them stamp
- بِأَرْجُلِهِنَّদিয়ে তাদের পাগুলোকে (অর্থাৎ চলাফেরা করবে)their feet
- لِيُعْلَمَ(এমনভাবে) যেন কেউ জানতে পারেto make known
- مَاযাwhat
- يُخْفِينَতারা গোপন রেখেছেthey conceal
- مِنথেকেof
- زِينَتِهِنَّ ۚতাদের সৌন্দর্যtheir adornment
- وَتُوبُوٓا۟আর তোমরা তওবা করোAnd turn
- إِلَىনিকটto
- ٱللَّهِআল্লাহ্রAllah
- جَمِيعًاসকলেইaltogether
- أَيُّهَহেO believers
- ٱلْمُؤْمِنُونَমু'মিনরাO believers
- لَعَلَّكُمْআশা করা যায় তোমরাSo that you may
- تُفْلِحُونَকল্যাণ পাবেsucceed
অনুবাদ
ঈমান আনয়নকারিনী নারীদেরকে বলঃ তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানের হিফাযাত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুস্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারও নিকট তাদের আভরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশে সজোরে পদক্ষেপ না ফেলে। হে মু’মিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং মসুলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের সতীত্বকে হেফাযত করে আর নিজেদের সাজ-সজ্জাকে প্রদর্শন না করে, কিন্তু যতটুকু স্বাভাবিক ভাবেই প্রকাশ পায় এবং মাথার কাপড় যেন আপন গ্রীবা ও বক্ষদেশের প্রতি ঝুলানো থাকে আর আপন সাজ-সজ্জাকে যেন প্রকাশ না করে, কিন্তু নিজেদের স্বামীর নিকট অথবা আপন পিতা অথবা স্বামীর পিতা, অথবা আপন পুত্রগণ অথবা স্বামীর পুত্রগণ, অথবা আপন ভাই, অথবা আপন ভ্রাতুষ্পুত্রগণ অথবা আপন ভাগিনাগণ অথবা স্বধর্মীয় নারীগণ অথবা নিজেদের হাতের মালিকানাধীন দাসীগণ অথবা যৌন কামনাহীন চাকর অথবা ওই সব বালক (এর নিকট) যারা নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অবগত নয়; এবং যেন মাটির উপর সজোরে পদক্ষেপণ না করে, যাতে জানা যায় তাদের গোপন সাজ-সজ্জা। এবং আল্লাহ্র দিকে তাওবা করো, হে মুসলমানগণ, তোমরা সকলেই! এ আশায় যে, তোমরা সফলতা অর্জন করবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And tell the believing women to reduce [some] of their vision and guard their private parts and not expose their adornment except that which [necessarily] appears thereof and to wrap [a portion of] their headcovers over their chests and not expose their adornment [i.e., beauty] except to their husbands, their fathers, their husbands' fathers, their sons, their husbands' sons, their brothers, their brothers' sons, their sisters' sons, their women, that which their right hands possess [i.e., slaves], or those male attendants having no physical desire, or children who are not yet aware of the private aspects of women. And let them not stamp their feet to make known what they conceal of their adornment. And turn to Allāh in repentance, all of you, O believers, that you might succeed.
Saheeh International