শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ৩২

সূরা আন্‌-নূর, আয়াত ৩২ (২৪:৩২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৪

وَأَنكِحُوا۟ ٱلْأَيَـٰمَىٰ مِنكُمْ وَٱلصَّـٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমাদের মধ্যে যারা ‘‘আইয়িম’’ (বিপত্নীক পুরুষ বা বিধবা মহিলা) তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন; আল্লাহতো প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং বিবাহ সম্পাদন করে দাও তোমাদের মধ্যে তাদেরই, যারা বিবাহ বিহীন রয়েছে আর নিজেদের উপযুক্ত দাস এবং দাসীদেরও। যদি তারা অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ্‌ তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আপন অনুগ্রহ থেকে। এবং আল্লাহ্‌ প্রাচুর্যময়, জ্ঞানী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And marry the unmarried among you and the righteous among your male slaves and female slaves. If they should be poor, Allāh will enrich them from His bounty, and Allāh is all-Encompassing and Knowing.

Saheeh International