শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নূর › আয়াত ৩৭
সূরা আন্-নূর, আয়াত ৩৭ (২৪:৩৭) - শব্দে শব্দে অর্থ
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَـٰرَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ ٱلْقُلُوبُ وَٱلْأَبْصَـٰرُ
শব্দে শব্দে অর্থ
- رِجَالٌۭ(তারা এমন) লোকMen
- لَّاনাnot
- تُلْهِيهِمْতাদেরকে বিরত করেdistracts them
- تِجَـٰرَةٌۭব্যবসায়trade
- وَلَاআর নাand not
- بَيْعٌকেনাবেচায়sale
- عَنহ'তেfrom
- ذِكْرِস্মরণ(the) remembrance of Allah
- ٱللَّهِআল্লাহ্র(the) remembrance of Allah
- وَإِقَامِআর প্রতিষ্ঠা করতেand (from) establishing
- ٱلصَّلَوٰةِসালাতthe prayer
- وَإِيتَآءِও আদায় করতেand giving
- ٱلزَّكَوٰةِ ۙযাকাতzakah
- يَخَافُونَতারা ভয় করেThey fear
- يَوْمًۭاসেদিনের (যখন)a Day
- تَتَقَلَّبُউল্টে যাবেwill turn about
- فِيهِতার মধ্যেtherein
- ٱلْقُلُوبُঅন্তরসমূহthe hearts
- وَٱلْأَبْصَـٰرُও দৃষ্টিসমূহand the eyes
অনুবাদ
সেই সব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখেনা, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে –
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব লোক, যাদেরকে অমনোযোগী করে না কোন ব্যবসা-বাণিজ্য, না বেচা-কেনা আল্লাহ্র স্মরণ থেকে এবং নামায কায়েম রাখা ও যাকাত প্রদান করা থেকে; তারা ভয় করে ওই দিনকে, যেদিন উল্টে যাবে অন্তর ও চোখসমূহ,
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Are] men whom neither commerce nor sale distracts from the remembrance of Allāh and performance of prayer and giving of zakāh. They fear a Day in which the hearts and eyes will [fearfully] turn about -
Saheeh International