শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ৪৫

সূরা আন্‌-নূর, আয়াত ৪৫ (২৪:৪৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৬

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّن مَّآءٍ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে, ওদের কতক পেটে ভর দিয়ে চলে এবং কতক দু’ পায়ে ভর করে চলে এবং কতক চলে চার পায়ে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌ ভূ-পৃষ্ঠে প্রত্যেক বিচরণকারী জীবজন্তকে পানি থেকে সৃষ্টি করেছেন, আর সেগুলোর মধ্যে কতেক নিজ পেটের উপর ভর দিয়ে চলে, এবং সেগুলোর মধ্যে কিছু সংখ্যক দু’পায়ে চলে, আর সেগুলোর মধ্যে কিছু চার পায়ে চলে। আল্লাহ্‌ সৃষ্টি করেন যা চান। নিঃসন্দেহে, আল্লাহ্‌ সবকিছু করতে পারেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Allāh has created every [living] creature from water. And of them are those that move on their bellies, and of them are those that walk on two legs, and of them are those that walk on four. Allāh creates what He wills. Indeed, Allāh is over all things competent.

Saheeh International