শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ৪৭

সূরা আন্‌-নূর, আয়াত ৪৭ (২৪:৪৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৬

وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَـٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বলেঃ আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য স্বীকার করছি। কিন্তু এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়; বস্তুতঃ তারা মু’মিন নয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলেঃ আমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করি; কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসী নয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহ্‌ ও রসূলের উপর এবং নির্দেশ মান্য করেছি’। অতঃপর কিছু সংখ্যক লোক তাদের মধ্যে থেকে এরপর ফিরে যায় এবং তারা মুসলমান নয়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But they [i.e., the hypocrites] say, "We have believed in Allāh and in the Messenger, and we obey"; then a party of them turns away after that. And those are not believers.

Saheeh International