শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নূর › আয়াত ৫৪
সূরা আন্-নূর, আয়াত ৫৪ (২৪:৫৪) - শব্দে শব্দে অর্থ
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ ۖ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ ۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- أَطِيعُوا۟তোমরা আনুগত্য করোObey
- ٱللَّهَআল্লাহরAllah
- وَأَطِيعُوا۟ও তোমরা আনুগত্য করোand obey
- ٱلرَّسُولَ ۖরাসূলেরthe Messenger
- فَإِنকিন্তু যদিbut if
- تَوَلَّوْا۟তোমরা মুখ ফিরাওyou turn away
- فَإِنَّمَاতবে (জেনে রাখো) প্রকৃতপক্ষেthen only
- عَلَيْهِতার উপরupon him
- مَاযা(is) what
- حُمِّلَতাকে (দায়িত্ব) ভার দেয়া হয়েছে(is) placed on him
- وَعَلَيْكُمআর তোমাদের উপর (দায়িত্ব)and on you
- مَّاযা(is) what
- حُمِّلْتُمْ ۖতোমাদের (দায়িত্ব) ভার দেয়া হয়েছে(is) placed on you
- وَإِنআর যদিAnd if
- تُطِيعُوهُতার আনুগত্য করোyou obey him
- تَهْتَدُوا۟ ۚতোমরা সঠিক পথ পাবেyou will be guided
- وَمَاআর নাAnd not
- عَلَى(দায়িত্ব) উপর(is) on
- ٱلرَّسُولِরাসূলেরthe Messenger
- إِلَّاএ ছাড়া যেexcept
- ٱلْبَلَـٰغُপৌঁছান (বিধান)the conveyance
- ٱلْمُبِينُসুস্পষ্টভাবে[the] clear
অনুবাদ
বলঃ তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর; অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী; এবং তোমরা তার আনুগত্য করলে সৎ পথ পাবে, রাসূলের দায়িত্বতো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘নির্দেশ মান্য করো আল্লাহ্র এবং নির্দেশ মান্য করো রসূলের’। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে রসূলের দায়িত্বে তাই রয়েছে, যা তার উপর অপরিহার্য করা হয়েছে এবং তোমাদের উপর তাই রয়েছে, যার ভার তোমাদের উপর অর্পিত হয়েছে। আর যদি রসূলের আনুগত্য করো, তবে সৎপথ পাবে। এবং রসূলের দায়িত্ব নয়, কিন্তু স্পষ্টভাবে পৌছিয়ে দেওয়া।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Obey Allāh and obey the Messenger; but if you turn away - then upon him is only that [duty] with which he has been charged, and upon you is that with which you have been charged. And if you obey him, you will be [rightly] guided. And there is not upon the Messenger except the [responsibility for] clear notification."
Saheeh International