শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ১০
সূরা আল-ফুরক্বান, আয়াত ১০ (২৫:১০) - শব্দে শব্দে অর্থ
تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
শব্দে শব্দে অর্থ
- تَبَارَكَঅতীব কল্যাণময়Blessed is He
- ٱلَّذِىٓ(সেই সত্ত্বা) যিনিWho
- إِنযদিif
- شَآءَচান তিনিHe willed
- جَعَلَদিতে পারেন(could have) made
- لَكَজন্যে তোমারfor you
- خَيْرًۭا(আরও) উত্তমbetter
- مِّنচেয়েওthan
- ذَٰلِكَএরthat
- جَنَّـٰتٍۢ(অনেক) বাগানgardens
- تَجْرِىপ্রবাহিত হয়flow
- مِنথেকেfrom
- تَحْتِهَاতার নিচunderneath it
- ٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাসমূহthe rivers
- وَيَجْعَلএবং দিতে পারেনand He (could) make
- لَّكَজন্যে তোমারfor you
- قُصُورًۢا(অনেক) প্রাসাদpalaces
অনুবাদ
কত মহান তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে দিতে পারেন এটা অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু - উদ্যানসমূহ, যার নিম্নদেশে নদ-নদী প্রবাহিত এবং দিতে পারেন প্রাসাদসমূহ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কল্যানময় তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন-বাগ-বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
মহা মঙ্গলময় তিনিই, যদি তিনি চান তবে আপনার জন্য তদপেক্ষা বহু উৎকৃষ্ট করে দিতে পারেন জান্নাতসমূহকে, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান এবং আপনার জন্য উচু উচু প্রাসাদ করতে পারেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Blessed is He who, if He willed, could have made for you [something] better than that - gardens beneath which rivers flow - and could make for you palaces.
Saheeh International