শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৪
সূরা আল-ফুরক্বান, আয়াত ৪ (২৫:৪) - শব্দে শব্দে অর্থ
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ ۖ فَقَدْ جَآءُو ظُلْمًا وَزُورًا
শব্দে শব্দে অর্থ
- وَقَالَএবং বলেAnd say
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوٓا۟অস্বীকার করেছেdisbelieve
- إِنْনয়Not
- هَـٰذَآএই (কুরআন)this
- إِلَّآএ ছাড়া(is) but
- إِفْكٌমনগড়া জিনিসa lie
- ٱفْتَرَىٰهُতা (মুহাম্মাদ সাল্লাল্লাহু 'অালাইহি ওয়া সাল্লাম) রচনা করেছেhe invented it
- وَأَعَانَهُۥও তাকে সাহায্য করেছেand helped him
- عَلَيْهِএক্ষেত্রেat it
- قَوْمٌলোকেরাpeople
- ءَاخَرُونَ ۖঅন্য সবother
- فَقَدْএভাবে নিশ্চয়ইBut verily
- جَآءُوতারা এসেছেthey (have) produced
- ظُلْمًۭاসীমালঙ্ঘনেan injustice
- وَزُورًۭاও মিথ্যায়and a lie
অনুবাদ
কাফিরেরা বলেঃ এটা মিথ্যা ব্যতীত কিছু নয়, সে এটা উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে; অবশ্যই তারা যুল্ম ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কাফেররা বলে, এটা মিথ্যা বৈ নয়, যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাঁকে সাহায্য করেছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কাফিরগণ বললো, ‘এ’তো নয়, কিন্তু এক মিথ্যাপবাদ, যা তারা রচনা করে নিয়েছেন এবং এ ব্যাপারে অন্যান্য লোকেরা তাকে সাহায্য করেছে। নিঃসন্দেহে তারা যুল্ম ও মিথ্যায় উপনীত হয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who disbelieve say, "This [Qur’ān] is not except a falsehood he invented, and another people assisted him in it." But they have committed an injustice and a lie.
Saheeh International