শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৪৭
সূরা আল-ফুরক্বান, আয়াত ৪৭ (২৫:৪৭) - শব্দে শব্দে অর্থ
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًا وَٱلنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًا
শব্দে শব্দে অর্থ
- وَهُوَএবং তিনিই (আল্লাহ)And He
- ٱلَّذِىযিনি(is) the One Who
- جَعَلَকরেছেনmade
- لَكُمُজন্যে তোমাদেরfor you
- ٱلَّيْلَরাতকেthe night
- لِبَاسًۭا(আবরণ ও) পোশাকস্বরূপ(as) a covering
- وَٱلنَّوْمَও ঘুমকে (করেছেন)and the sleep
- سُبَاتًۭا(মৃত্যুর সম) বিশ্রামস্বরূপa rest
- وَجَعَلَও তিনি করেছেনand made
- ٱلنَّهَارَদিনকেthe day
- نُشُورًۭا(জীবন্ত করে) উত্থানস্বরূপa resurrection
অনুবাদ
এবং তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়েছেন দিন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্যে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তিনিই হন, যিনি রাতকে তোমাদের জন্য পর্দা করেছেন, নিদ্রাকে আরাম এবং দিনকে করেছেন জাগ্রত হবার জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And it is He who has made the night for you as clothing and sleep [a means for] rest and has made the day a resurrection.
Saheeh International