শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৫৩

সূরা আল-ফুরক্বান, আয়াত ৫৩ (২৫:৫৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৪

۞ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَـٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَـٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনিই দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন; একটি মিষ্টি, সুপেয় এবং অপরটি লবণাক্ত, খর; উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক ও এটি লোনা, বিস্বাদ; উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তিনিই হন, যিনি দু’টি সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন- এটা মিষ্ট, অতি মধুর এবং এটা লোনা, অতি তিক্ত; এবং উভয়ের মধ্যখানে এক অন্তরায় রেখেছেন আর এক বাধা-প্রদানের অন্তরাল।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And it is He who has released [simultaneously] the two seas [i.e., bodies of water], one fresh and sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition.

Saheeh International