শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৫৮

সূরা আল-ফুরক্বান, আয়াত ৫৮ (২৫:৫৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৫

وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি নির্ভর কর তাঁর উপর যিনি চিরঞ্জীব, যাঁর মৃত্যু নেই এবং তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। তিনি তাঁর বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গোনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আপনি নির্ভর করুন ওই চিরজীবী সত্তার উপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তার প্রশংসা করতে করতে তার পবিত্রতা ঘোষণা করুন আর তিনিই যথেষ্ট, আপন বান্দাদের পাপসমূহ সম্পর্কে অবহিত;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And rely upon the Ever-Living who does not die, and exalt [Allāh] with His praise. And sufficient is He to be, with the sins of His servants, [fully] Aware -

Saheeh International