শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৬০

সূরা আল-ফুরক্বান, আয়াত ৬০ (২৫:৬০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৫

وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَـٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَـٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا ۩

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তাদেরকে বল হয়ঃ সাজদাহবনত হও ‘রাহমান’ এর প্রতি তখন তারা বলেঃ রাহমান আবার কে? তুমি কেহকে সাজদাহ করতে বললেই কি আমরা তাকে সাজদাহ করব? এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। [সাজদাহ]

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা কর, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদেরকে বলা হয়, ‘রাহমানকে সাজদা করো’। তখন তারা বলে, ‘রাহমান কি? আমরা কি সাজদা করে নেবো যাকে আপনি সাজদা করতে বলেন? এবং এ নির্দেশ তাদের বিমুখতাকে আরো বৃদ্ধি করেছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when it is said to them, "Prostrate to the Most Merciful," they say, "And what is the Most Merciful? Should we prostrate to that which you order us?" And it increases them in aversion.

Saheeh International