শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শু'আরা › আয়াত ১৮
সূরা আশ-শু'আরা, আয়াত ১৮ (২৬:১৮) - শব্দে শব্দে অর্থ
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
শব্দে শব্দে অর্থ
- قَالَ(ফিরআউন) বললোHe said
- أَلَمْকি নিDid not
- نُرَبِّكَআমরা তোমাকে প্রতিপালন করিwe bring you up
- فِينَاমাঝে আমাদেরamong us
- وَلِيدًۭاশৈশবে(as) a child
- وَلَبِثْتَএবং তুমি কাটিয়েছোand you remained
- فِينَاমাঝে আমাদেরamong us
- مِنْথেকেof
- عُمُرِكَজীবনের তোমারyour life
- سِنِينَ(কয়েকটি) বছরyears
অনুবাদ
ফির‘আউন বললঃ আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি? এবং তুমিতো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সে বললো, ‘আমরা কি তোমাকে আমাদের এখানে শৈশবে লালন পালন করি নি? এবং তুমি আমাদের এখানে নিজ জীবনের কয়েক বছর অতিবাহিত করেছো;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
Saheeh International