শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ১৮

সূরা আন্‌-নামাল, আয়াত ১৮ (২৭:১৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৮

حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَـٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَـٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَـٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন এক পিপীলিকা বললঃ হে পিপীলিকা বাহিনী! তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর, যেন সুলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তারা পিপীলিকা অধ্যূষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর। অন্যথায় সুলায়মান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এমন কি যখন তারা পিপীলিকাগুলোর উপত্যকায় এসে পৌছলো, তখন একটা পিপীলিকা বললো, হে পিপীলিকাকূল! আপন আপন গৃহে চলে যাও, যাতে তোমাদেরকে পদদলিত না করে সুলায়মান ও তার সৈন্যবাহিনী, অজ্ঞাতসারে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Until, when they came upon the valley of the ants, an ant said, "O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not."

Saheeh International