শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ৩৭

সূরা আন্‌-নামাল, আয়াত ৩৭ (২৭:৩৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৮০

ٱرْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَآ أَذِلَّةً وَهُمْ صَـٰغِرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসব এক সৈন্যবাহিনী যার মুকাবিলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে সেখান হতে বহিস্কার করব লাঞ্ছিতভাবে এবং তারা হবে অপমানিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তুমি তাদের প্রতি ফিরে যাও, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ওই সৈন্যদল নিয়ে আসবো যাদের মোকাবেলা করার ক্ষমতা তাদের থাকবে না এবং অবশ্যই আমরা তাদেরকে ওই শহর থেকে অপদস্থ করে বের করে দেবো। এভাবে যে, তারা অবনমিত হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased."

Saheeh International