শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ৪৯

সূরা আন্‌-নামাল, আয়াত ৪৯ (২৭:৪৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৮১

قَالُوا۟ تَقَاسَمُوا۟ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهْلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدْنَا مَهْلِكَ أَهْلِهِۦ وَإِنَّا لَصَـٰدِقُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বললঃ তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ কর; আমরা রাতে তাকে ও তার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করব, অতঃপর তার অভিভাবককে নিশ্চিত বলবঃ তার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করিনি; আমরা অবশ্যই সত্যবাদী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ কর যে, আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার দাবীদারকে বলে দেব যে, তার পরিবারবর্গের হত্যাকান্ড আমরা প্রত্যক্ষ করিনি। আমরা নিশ্চয়ই সত্যবাদী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

পরস্পরের মধ্যে আল্লাহ্‌র নামে শপথ করে বললো, ‘আমরা অবশ্যই অতর্কিতে আক্রমণ করবো রাত্রি বেলায় সালিহ্‌ ও তার পরিবার পরিজনের উপর। অতঃপর তার উত্তরাধিকারীদেরকে বলবো, ‘এ পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা উপস্থিত ছিলাম না এবং আমরা নিশ্চয় সত্যবাদী’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "Take a mutual oath by Allāh that we will kill him by night, he and his family. Then we will say to his executor, 'We did not witness the destruction of his family, and indeed, we are truthful.'"

Saheeh International