শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ৫৬

সূরা আন্‌-নামাল, আয়াত ৫৬ (২৭:৫৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮২

۞ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوٓا۟ ءَالَ لُوطٍ مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

উত্তরে তার সম্প্রদায় শুধু বললঃ লূত পরিবারকে তোমাদের জনপদ হতে বহিস্কার কর, এরাতো এমন লোক যারা অতি পবিত্র সাজতে চায়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং তার সম্প্রদায়ের কোন উত্তর ছিল না, কিন্তু এ যে, তারা বললো, ‘লূতের পরিবার পরিজনকে আপন বস্তি থেকে বের করে দাও! এসব লোক তো পবিত্রতা চাচ্ছে!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But the answer of his people was not except that they said, "Expel the family of Lot from your city. Indeed, they are people who keep themselves pure."

Saheeh International