শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নামাল › আয়াত ৬২
সূরা আন্-নামাল, আয়াত ৬২ (২৭:৬২) - শব্দে শব্দে অর্থ
أَمَّن يُجِيبُ ٱلْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ ٱلسُّوٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ ٱلْأَرْضِ ۗ أَءِلَـٰهٌ مَّعَ ٱللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- أَمَّنকে অথবা (এমন আছেন)Or Who
- يُجِيبُযিনি সাড়া দেনresponds
- ٱلْمُضْطَرَّআর্তকে(to) the distressed one
- إِذَاযখনwhen
- دَعَاهُতাকে ডাকে সেhe calls Him
- وَيَكْشِفُও দূর করেনand He removes
- ٱلسُّوٓءَকষ্টthe evil
- وَيَجْعَلُكُمْও করেন তোমাদেরকেand makes you
- خُلَفَآءَপ্রতিনিধিinheritors
- ٱلْأَرْضِ ۗপৃথিবীর(of) the earth
- أَءِلَـٰهٌۭকি (আছে) কোনো ইলাহIs there any god
- مَّعَসাথেwith
- ٱللَّهِ ۚআল্লাহর (এ কাজে)Allah
- قَلِيلًۭاখুব কমইLittle
- مَّاযা(is) what
- تَذَكَّرُونَতোমরা উপদেশ গ্রহণ করোyou remember
অনুবাদ
কে আর্তের আহবানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং বিপদ-আপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে অন্য কোন মা‘বূদ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বল তো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পুর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
না তিনি, যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন তাকে আহ্বান করে এবং দূরীভূত করে দেন বিপদাপদ এবং তোমাদেরকে ভূ-খণ্ডের মালিক করেন? আল্লাহ্র সাথে কি অন্য খোদাও আছে? তোমরা খুব কম মনোযোগই দিচ্ছো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Is He [not best] who responds to the desperate one when he calls upon Him and removes evil and makes you inheritors of the earth? Is there a deity with Allāh? Little do you remember.
Saheeh International