শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ৮

সূরা আন্‌-নামাল, আয়াত ৮ (২৭:৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৭

فَلَمَّا جَآءَهَا نُودِىَ أَنۢ بُورِكَ مَن فِى ٱلنَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَـٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর সে যখন ওর নিকট এলো তখন ঘোষিত হলঃ ধন্য সেই ব্যক্তি যে আছে এই আগুনের মধ্যে এবং যারা আছে ওর চতুস্পার্শ্বে। জগতসমূহের রাব্ব আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি, যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন আগুনের নিকট এলো তখন ঘোষণা করা হলো যে, ‘কল্যাণ দেওয়া হয়েছে তাকে, যে এ আগুনের আলোময় ভূমিতে রয়েছে, অর্থাৎ মূসা এবং (তাদেরকে) যারা সেটার আশেপাশে রয়েছে অর্থাৎ ফিরিশ্‌তাগণ এবং পবিত্রতা আল্লাহ্‌র, যিনি রব সমগ্র জাহানের।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But when he came to it, he was called, "Blessed is whoever is at the fire and whoever is around it. And exalted is Allāh, Lord of the worlds.

Saheeh International