শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নামাল › আয়াত ৮২

সূরা আন্‌-নামাল, আয়াত ৮২ (২৭:৮২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৪

۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَـٰتِنَا لَا يُوقِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহবর হতে বের করব এক জীব, যা তাদের সাথে কথা বলবে; এ জন্য যে, মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন বাণী তাদের উপর এসে পড়বে, তখন আমি মাটির গর্ভ থেকে তাদের জন্য এক জীব বের করবো, যা মানুষের সাথে কথা বলবে; এ জন্য যে, লোকেরা আমার নিদর্শনসমূহের উপর ঈমান আনতো না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when the word [i.e., decree] befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith].

Saheeh International