শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ১৮

সূরা আল-কাসাস, আয়াত ১৮ (২৮:১৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৭

فَأَصْبَحَ فِى ٱلْمَدِينَةِ خَآئِفًا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ بِٱلْأَمْسِ يَسْتَصْرِخُهُۥ ۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِىٌّ مُّبِينٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তার প্রভাত হল। হঠাৎ সে শুনতে পেলো, পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে তার সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বললঃ তুমিতো সুস্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত-শংকিত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন, গতকল্য যে ব্যক্তি তাঁর সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে তাঁর সাহায্য প্রার্থনা করছে। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর তার ভোর হলো ওই শহরে ভীত অবস্থায় এ অপেক্ষায় যে, কি ঘটছে! যখনই দেখলো যে, ওই ব্যক্তি যে গতকাল তার নিকট সাহায্য চেয়েছিলো সে সাহায্যের জন্য ফরিয়াদ করছে। মূসা তাকে বললো, ‘নিশ্চয় তুমি প্রকাশ্য পথভ্রষ্ট!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And he became inside the city fearful and anticipating [exposure], when suddenly the one who sought his help the previous day cried out to him [once again]. Moses said to him, "Indeed, you are an evident, [persistent] deviator."

Saheeh International