শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ২৩

সূরা আল-কাসাস, আয়াত ২৩ (২৮:২৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৮

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ ٱلنَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِى حَتَّىٰ يُصْدِرَ ٱلرِّعَآءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন সে মাদইয়ানের কূপের নিকট পৌঁছল তখন দেখল যে, একদল লোক তাদের পশুগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের পশ্চাতে দু’জন নারী তাদের পশুগুলিকে আগলাচ্ছে। মূসা বললঃ তোমাদের কি ব্যাপার? তারা বললঃ আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারিনা, যতক্ষণ রাখালরা তাদের পশুগুলিকে নিয়ে সরে না যায়, আমাদের পিতা অতি বৃদ্ধ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তিনি মাদইয়ানের কূপের ধারে পৌছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত। এবং তাদের পশ্চাতে দূ’জন স্ত্রীলোককে দেখলেন তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না, যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়। আমাদের পিতা খুবই বৃদ্ধ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন মাদ্‌য়ানের পানির নিকট এলো, সেখানে লোকদের একদলকে দেখলো যে, তারা নিজেদের জানোয়ার গুলোকে পানি পান করাচ্ছে; এবং তাদের থেকে আলাদা ওপাশে দু’জন নারীকে দেখলো যে, তারা আপন পশুগুলোকে রুখে রাখছে; মূসা বললেন, ‘তোমরা দু’জনের কি অবস্থা?’ তারা বললো, ‘আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত সমস্ত রাখাল পানি পান করিয়ে ফিরে না নিয়ে যায় এবং আমাদের পিতা অতিশয় বৃদ্ধা!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when he came to the water [i.e., well] of Madyan, he found there a crowd of people watering [their flocks], and he found aside from them two women holding back [their flocks]. He said, "What is your circumstance?" They said, "We do not water until the shepherds dispatch [their flocks]; and our father is an old man."

Saheeh International