শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ২৫

সূরা আল-কাসাস, আয়াত ২৫ (২৮:২৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৮

فَجَآءَتْهُ إِحْدَىٰهُمَا تَمْشِى عَلَى ٱسْتِحْيَآءٍ قَالَتْ إِنَّ أَبِى يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيْهِ ٱلْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তখন নারীদ্বয়ের একজন লজ্জা জড়িত চরণে তার নিকট এলো এবং বললঃ আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছেন, আমাদের পশুগুলিকে পানি পান করানোর পারিশ্রমিক আপনাকে দেয়ার জন্য। অতঃপর মূসা তার নিকট এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলে সে বললঃ ভয় করনা, তুমি যালিম সম্প্রদায়ের কবল হতে বেঁচে গেছ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন, তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মূসা যখন তাঁর কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর ওই দু’জনের একজন তার নিকট এলো শরম জড়িত চরণে চলতে চলতে; বললো, ‘আমার পিতা তোমাকে ডাকছে তোমার পারিশ্রমিক দেওয়ার জন্য এরই যে, তুই আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছো’। যখন মূসা তার নিকট এলো এবং তাকে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে শুনালো, সে বললো, ‘আপনি ভয় করবেন না, আপনি বেচে গেছেন যালিমদের কবল থেকে’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then one of the two women came to him walking with shyness. She said, "Indeed, my father invites you that he may reward you for having watered for us." So when he came to him and related to him the story, he said, "Fear not. You have escaped from the wrongdoing people."

Saheeh International