শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ২৭

সূরা আল-কাসাস, আয়াত ২৭ (২৮:২৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৮

قَالَ إِنِّىٓ أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ٱبْنَتَىَّ هَـٰتَيْنِ عَلَىٰٓ أَن تَأْجُرَنِى ثَمَـٰنِىَ حِجَجٍ ۖ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِندِكَ ۖ وَمَآ أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰلِحِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে মূসাকে বললঃ আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করবে, যদি তুমি দশ বছর পূর্ণ কর সেটা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাইনা। আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

পিতা মূসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহে দিতে চাই এই শর্তে যে, তুমি আট বছর আমার চাকুরী করবে, যদি তুমি দশ বছর পূর্ণ কর, তা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বললো, ‘আমি চাচ্ছি আমার দু’কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিতে- এ মহরের উপর যে, তুমি আট বছর যাবৎ আমার নিকট চাকুরী করবে; অতঃপর যদি পূর্ণ দশ বছর পূরণ করে নাও তবে তা হবে তোমার নিকট থেকেই। এবং আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। অবিলম্বে আল্লাহ্‌ ইচ্ছা করলে, তুমি আমাকে সদাচারীদের মধ্যে পাবে’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

He said, "Indeed, I wish to wed you one of these, my two daughters, on [the condition] that you serve me for eight years; but if you complete ten, it will be [as a favor] from you. And I do not wish to put you in difficulty. You will find me, if Allāh wills, from among the righteous."

Saheeh International