শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৩৫

সূরা আল-কাসাস, আয়াত ৩৫ (২৮:৩৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৮৯

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَـٰنًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا ۚ بِـَٔايَـٰتِنَآ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلْغَـٰلِبُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

(আল্লাহ) বললেনঃ আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহু শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করব। তারা তোমাদের কাছে পৌঁছতে পারবেনা। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে তাদের উপর প্রবল হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রধান্য দান করব। ফলে, তারা তোমার কাছে পৌছাতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এরশাদ করলেন, ‘ অবিলম্বে আমি তোমার বাহুকে তোমার ভাই দ্বারা শক্তিশালী করবো এবং তোমাদের উভয়কে বিজয়ে দান করবো; সুতরাং তারা, তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর কারণে, তোমরা দু’জন এবং যারা তোমাদের অনুসরণ করবে, জয়যুক্ত হবে’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Allāh] said, "We will strengthen your arm through your brother and grant you both supremacy so they will not reach you. [It will be] through Our signs; you and those who follow you will be the predominant."

Saheeh International