শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৪
সূরা আল-কাসাস, আয়াত ৪ (২৮:৪) - শব্দে শব্দে অর্থ
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِى ٱلْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَآئِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَآءَهُمْ وَيَسْتَحْىِۦ نِسَآءَهُمْ ۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُفْسِدِينَ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- فِرْعَوْنَফিরআউনFiraun
- عَلَاউদ্ধৃত হয়েছিলোexalted himself
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِদেশের (অর্থাৎ মিশরে)the land
- وَجَعَلَএবং (বিভক্ত) করেছিলোand made
- أَهْلَهَاঅধিবাসীদেরকে তারits people
- شِيَعًۭا(বিভিন্ন) দলে(into) sects
- يَسْتَضْعِفُদূর্বল করে রেখেoppressing
- طَآئِفَةًۭএকটি দলকেa group
- مِّنْهُمْমধ্যে হ'তে তাদেরamong them
- يُذَبِّحُসে জবেহ করতোslaughtering
- أَبْنَآءَهُمْপুত্রসন্তানদেরকে তাদেরtheir sons
- وَيَسْتَحْىِۦও জীবিত রাখতোand letting live
- نِسَآءَهُمْ ۚনারীদেরকে তাদেরtheir women
- إِنَّهُۥনিশ্চয়ই সেIndeed, he
- كَانَছিলোwas
- مِنَঅন্তর্ভুক্তof
- ٱلْمُفْسِدِينَবিপর্যয় সৃষ্টিকারীদেরthe corrupters
অনুবাদ
নিশ্চয়ই ফির‘আউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল, তাদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে সে জীবিত রাখত। সেতো ছিল বিপর্যয় সৃষ্টিকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দূর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় ফির’আউন পৃথিবীতে কর্তৃত্ব লাভ করেছিলো এবং তার লোকজনকে তার অনুসারী করেছে ; তাদের মধ্যে একটা দলকে দুর্বল দেখতো, তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করতো এবং তাদের নারীদের জীবিত রাখতো। নিশ্চয় সে বিপর্যয় সৃষ্টিকারী ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, Pharaoh exalted himself in the land and made its people into factions, oppressing a sector among them, slaughtering their [newborn] sons and keeping their females alive. Indeed, he was of the corrupters.
Saheeh International