শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৫০

সূরা আল-কাসাস, আয়াত ৫০ (২৮:৫০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৯১

فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟ لَكَ فَٱعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَآءَهُمْ ۚ وَمَنْ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيْرِ هُدًى مِّنَ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর তারা যদি তোমার আহবানে সাড়া না দেয় তাহলে জানবে যে, তারা শুধু নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে। আল্লাহর পথ-নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে সে অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন, তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যদি তারা আপনার এ বাণী গ্রহণ না করে, তবে জেনে নিন যে, ব্যাস! তারা নিজেদের খেয়াল-খুশীরই অনুসরণ করছে। এবং তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আপন খেয়াল-খুশীরই অনুসরণ করে, আল্লাহ্‌র হিদায়ত থেকে পৃথক হয়ে? নিশ্চয় আল্লাহ্‌ হিদায়ত করেন না যালিম লোকদেরকে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But if they do not respond to you - then know that they only follow their [own] desires. And who is more astray than one who follows his desire without guidance from Allāh? Indeed, Allāh does not guide the wrongdoing people.

Saheeh International