শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৫৮

সূরা আল-কাসাস, আয়াত ৫৮ (২৮:৫৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৯২

وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍۭ بَطِرَتْ مَعِيشَتَهَا ۖ فَتِلْكَ مَسَـٰكِنُهُمْ لَمْ تُسْكَن مِّنۢ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا ۖ وَكُنَّا نَحْنُ ٱلْوَٰرِثِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কত জনপদকে আমি ধ্বংস করেছি যার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করত। এগুলিইতো তাদের ঘরবাড়ী, তাদের পরে এগুলিতে লোকজন সামান্যই বসবাস করেছে; আর আমিতো চূড়ান্ত মালিকানার অধিকারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি অনেক জনপদ ধবংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘর-বাড়ী। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমিই মালিক রয়েছি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কত শহরকে আমি ধ্বংস করে দিয়েছি যারা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের উপর অহঙ্কারী হয়েছে। সুতরাং এ-ই হচ্ছে তাদের ঘরবাড়ী যে, তাদের পর সেগুলোতে বসবাস হয় নি, কিন্তু সামান্য এবং আমিই (চূড়ান্ত) মালিকানার অধিকারী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And how many a city have We destroyed that was insolent in its [way of] living, and those are their dwellings which have not been inhabited after them except briefly. And it is We who were the inheritors.

Saheeh International