শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৭৮
সূরা আল-কাসাস, আয়াত ৭৮ (২৮:৭৮) - শব্দে শব্দে অর্থ
قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍ عِندِىٓ ۚ أَوَلَمْ يَعْلَمْ أَنَّ ٱللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِۦ مِنَ ٱلْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا ۚ وَلَا يُسْـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلْمُجْرِمُونَ
শব্দে শব্দে অর্থ
- قَالَ(ক্বারুণ) বললোHe said
- إِنَّمَآশুধুমাত্রOnly
- أُوتِيتُهُۥআমাকে দেয়া হয়েছে তাI have been given it
- عَلَىٰএ কারণে যেon (account)
- عِلْمٍজ্ঞান (রয়েছে)(of) knowledge
- عِندِىٓ ۚআমার নিকটI have
- أَوَلَمْকি আর নাDid not
- يَعْلَمْসে জানেhe know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah
- قَدْনিশ্চয়ইindeed
- أَهْلَكَধ্বংস করেছেনdestroyed
- مِنথেকেbefore him
- قَبْلِهِۦতার পূর্বbefore him
- مِنَমধ্য হ'তেof
- ٱلْقُرُونِমানবগোষ্ঠীরthe generations
- مَنْঅনেককেwho
- هُوَযারা (ছিলো)[they]
- أَشَدُّঅধিকতর(were) stronger
- مِنْهُচেয়েও তারthan him
- قُوَّةًۭশক্তিতে(in) strength
- وَأَكْثَرُও অনেক বেশিand greater
- جَمْعًۭا ۚজনবলে(in) accumulation
- وَلَاআর নাAnd not
- يُسْـَٔلُজিজ্ঞেস করা হবেwill be questioned
- عَنসম্পর্কেabout
- ذُنُوبِهِمُঅপরাধসমূহ তাদেরtheir sins
- ٱلْمُجْرِمُونَঅপরাধীদেরকেthe criminals
অনুবাদ
সে বললঃ এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি। সে কি জানতোনা যে, আল্লাহ তার পূর্বে ধ্বংস করেছেন বহু মানব গোষ্ঠিকে, যারা তার চেয়ে শক্তিতে ছিল প্রবল এবং ছিল অধিক প্রাচুর্যশালী? কিন্তু অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে তৎক্ষণাৎ প্রশ্ন করা হয়না।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান-গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সে কি জানে না যে, আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক প্রাচুর্যশীল? পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সে বললো, ‘এ তো আমি এক জ্ঞান থেকে লাভ করেছি যা আমার নিকট রয়েছে’। এবং তার কি এ কথা জানা নেই যে, আল্লাহ্ তার পূর্বে ওই সব মানবগোষ্ঠীকে ধ্বংস করেছেন যাদের ক্ষমতা তার চেয়ে প্রবল ছিলো এবং সম্পদ তার চেয়ে অধিক? এবং অপরাধীদেরকে তাদের পাপগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He said, "I was only given it because of knowledge I have." Did he not know that Allāh had destroyed before him of generations those who were greater than him in power and greater in accumulation [of wealth]? But the criminals, about their sins, will not be asked.
Saheeh International