শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৮৬
সূরা আল-কাসাস, আয়াত ৮৬ (২৮:৮৬) - শব্দে শব্দে অর্থ
وَمَا كُنتَ تَرْجُوٓا۟ أَن يُلْقَىٰٓ إِلَيْكَ ٱلْكِتَـٰبُ إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ ظَهِيرًا لِّلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَمَاআর নাAnd not
- كُنتَতুমি ছিলেyou were
- تَرْجُوٓا۟তুমি আশা করতেexpecting
- أَنযেthat
- يُلْقَىٰٓঅবতীর্ণ করা হবেwould be sent down
- إِلَيْكَপ্রতি তোমারto you
- ٱلْكِتَـٰبُকিতাবthe Book
- إِلَّاকিন্তু (এটা মাত্র)except
- رَحْمَةًۭঅনুগ্রহ(as) a mercy
- مِّنপক্ষ হ'তেfrom
- رَّبِّكَ ۖতোমার রবেরyour Lord
- فَلَاসুতরাং নাSo (do) not
- تَكُونَنَّতুমি কখনও হয়োbe
- ظَهِيرًۭاসাহায্যকারীan assistant
- لِّلْكَـٰفِرِينَজন্যে কাফেরদেরto the disbelievers
অনুবাদ
তুমি আশা করনি যে, তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে। এটাতো শুধু তোমার রবের অনুগ্রহ। সুতরাং তুমি কখনও কাফিরদের সাহায্যকারী হয়োনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি আশা করতেন না যে, আপনার প্রতি কিতাব অবর্তীর্ণ হবে। এটা কেবল আপনার পালনকর্তার রহমত। অতএব আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আপনি আশা করতেন না যে, কিতাব আপনার প্রতি প্রেরণ করা হবে। হাঁ, আপনার রব অনুগ্রহ করেছেন; সুতরাং কখনো কাফিরদের সহায়তা করবেন না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And you were not expecting that the Book would be conveyed to you, but [it is] a mercy from your Lord. So do not be an assistant to the disbelievers.
Saheeh International