শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ১০
সূরা আল-'আনকাবূত, আয়াত ১০ (২৯:১০) - শব্দে শব্দে অর্থ
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ ۚ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَـٰلَمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَمِنَএবং মধ্যেAnd of
- ٱلنَّاسِমানুষেরthe people
- مَنকেউ কেউ(is he) who
- يَقُولُবলেsays
- ءَامَنَّاঈমান এনেছি আমরাWe believe
- بِٱللَّهِপ্রতি আল্লাহ্রin Allah
- فَإِذَآঅতঃপর যখনBut when
- أُوذِىَতারা নির্যাতিত হয়he is harmed
- فِىপথেin
- ٱللَّهِআল্লাহ্র(the Way of) Allah
- جَعَلَগণ্য করেhe considers
- فِتْنَةَপীড়নকে(the) trial
- ٱلنَّاسِমানুষের(of) the people
- كَعَذَابِশাস্তির মতোas (the) punishment
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- وَلَئِنএবং অবশ্যই যদিBut if
- جَآءَআসেcomes
- نَصْرٌۭকোনো সাহায্যvictory
- مِّنপক্ষ হ'তেfrom
- رَّبِّكَতোমার রবেরyour Lord
- لَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেইsurely they say
- إِنَّاনিশ্চয়ই আমরাIndeed, we
- كُنَّاআমরা ছিলামwere
- مَعَكُمْ ۚসাথে তোমাদেরwith you
- أَوَلَيْسَকি ননIs not
- ٱللَّهُআল্লাহ্Allah
- بِأَعْلَمَখুব অবহিতmost knowing
- بِمَاঐ বিষয়ে যাof what
- فِىমধ্যে (আছে)(is) in
- صُدُورِঅন্তরসমূহের(the) breasts
- ٱلْعَـٰلَمِينَবিশ্ববাসীর(of) the worlds
অনুবাদ
মানুষের মধ্যে কতক লোক বলেঃ ‘‘আমরা আল্লাহতে বিশ্বাস করি।’’ কিন্তু আল্লাহর পথে যখন তারা কষ্টে পতিত হয় তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মত গণ্য করে এবং তোমার রবের নিকট হতে কোন সাহায্য এলে তারা বলতে থাকে, ‘আমরাতো তোমাদের সাথেই ছিলাম’। বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নন?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কতক লোক বলে, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি; কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয়, তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মত মনে করে। যখন আপনার পালনকর্তার কাছ থেকে কোন সাহায্য আসে তখন তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্ববাসীর অন্তরে যা আছে, আল্লাহ কি তা সম্যক অবগত নন?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কিছু লোক বলে, ‘আমরা আল্লাহ্র উপর ঈমান এনেছি’, অতঃপর যখন আল্লাহ্র পথে তাদেরকে কোন কষ্ট দেওয়া হয়, তখন লোকদের উৎপীড়নকে আল্লাহ্র শাস্তিরই সমতুল্য মনে করে। আর যদি আপনার রবের নিকট থেকে সাহায্য আসে, তবে অবশ্যই বলবে, ‘আমরা তো তোমাদেরই সাথে ছিলাম। আল্লাহ্ কি সম্যক অবহিত নন সে সম্পর্কে, যা কিছু সমস্ত বিশ্ববাসীর অন্তঃকরণে রয়েছে?’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of the people are some who say, "We believe in Allāh," but when one [of them] is harmed for [the cause of] Allāh, he considers the trial [i.e., harm] of the people as [if it were] the punishment of Allāh. But if victory comes from your Lord, they say, "Indeed, We were with you." Is not Allāh most knowing of what is within the breasts of the worlds [i.e., all creatures]?
Saheeh International