শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ২৪
সূরা আল-'আনকাবূত, আয়াত ২৪ (২৯:২৪) - শব্দে শব্দে অর্থ
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
শব্দে শব্দে অর্থ
- فَمَاঅতঃপর নাAnd not
- كَانَছিলোwas
- جَوَابَজবাব(the) answer
- قَوْمِهِۦٓজাতির তার(of) his people
- إِلَّآএ ছাড়াexcept
- أَنযেthat
- قَالُوا۟তারা বললোthey said
- ٱقْتُلُوهُতোমরা তাকে হত্যা করোKill him
- أَوْঅথবাor
- حَرِّقُوهُতাকে অাগুনে পোড়াওburn him
- فَأَنجَىٰهُঅতঃপর রক্ষা করলেন তাকেBut Allah saved him
- ٱللَّهُআল্লাহ্But Allah saved him
- مِنَহ'তেfrom
- ٱلنَّارِ ۚআগুনthe fire
- إِنَّনিশ্চয়ইIndeed
- فِىমধ্যে (আছে)in
- ذَٰلِكَএরthat
- لَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীsurely (are) Signs
- لِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরfor a people
- يُؤْمِنُونَ(যারা) ঈমান আনেwho believe
অনুবাদ
সুতরাং ইবরাহীমের সম্প্রদায়ের লোকেরা এ ছাড়া কোন জবাব দিলনা, তারা বললঃ তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর। অতঃপর আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্য।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তখন ইব্রাহীমের সম্প্রদায়ের এছাড়া কোন জওয়াব ছিল না যে তারা বলল, তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর। অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। নিশ্চয় এতে বিশ্বাসী লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং তার সম্প্রদায়ের পক্ষে কোন উত্তর দেওয়া সম্ভব হয় নি, কিন্তু এতটুকু বললো, তাকে হত্যা করে ফেলো অথবা জ্বালিয়ে দাও’। অতঃপর আল্লাহ্ তাকে আগুন থেকে রক্ষা করেছেন। নিশ্চয় তাতে অবশ্য নিদর্শনসমূহ রয়েছে ঈমানদারদের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And the answer of his [i.e., Abraham's] people was not but that they said, "Kill him or burn him," but Allāh saved him from the fire. Indeed in that are signs for a people who believe.
Saheeh International