শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ২৫

সূরা আল-'আনকাবূত, আয়াত ২৫ (২৯:২৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৯৯

وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَـٰنًا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّـٰصِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ইবরাহীম বললঃ তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে; কিন্তু কিয়ামাত দিবসে তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ইব্রাহীম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালবাসা রক্ষার জন্যে তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী নেই।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ইব্রাহীম বললেন, ‘তোমরা তো আল্লাহ্‌ ব্যতীত এ মূর্তিগুলো তৈরী করে নিয়েছো, যেগুলোর সাথে তোমাদের ভালোবাসা এ দুনিয়ার জীবন পর্যন্ত। অতঃপর ক্বিয়ামত দিবসে তোমাদের মধ্যে একে অপরের সাথে কুফর করবে এবং একে অপরের প্রতি অভিসম্পাত করবে আর তোমাদের সবার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [Abraham] said, "You have only taken, other than Allāh, idols as [a bond of] affection among you in worldly life. Then on the Day of Resurrection you will deny one another and curse one another, and your refuge will be the Fire, and you will not have any helpers."

Saheeh International