শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ৩৩
সূরা আল-'আনকাবূত, আয়াত ৩৩ (২৯:৩৩) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۖ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَـٰبِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّآএবং যখনAnd when
- أَنযে[that]
- جَآءَتْআসলোcame
- رُسُلُنَاদূতগণ আমাদের(ফেরেশতারা)Our messengers
- لُوطًۭاলুতের (নিকট)(to) Lut
- سِىٓءَসে বিষন্ন হলোhe was distressed
- بِهِمْকারণে তাদেরfor them
- وَضَاقَএবং সংকীর্ণ হলোand felt straitened
- بِهِمْকারণে তাদেরfor them
- ذَرْعًۭاশক্তিতে (অর্থাৎ অসহায় হলো)(and) uneasy
- وَقَالُوا۟এবং তারা বললোAnd they said
- لَاনা(Do) not
- تَخَفْভয় করোfear
- وَلَاআর নাand (do) not
- تَحْزَنْ ۖদুশ্চিন্তা করোgrieve
- إِنَّاনিশ্চয়ই আমরাIndeed, we
- مُنَجُّوكَতোমাকে রক্ষাকারী(will) save you
- وَأَهْلَكَও তোমার পরিবারকেand your family
- إِلَّاছাড়াexcept
- ٱمْرَأَتَكَতোমার স্ত্রীকেyour wife
- كَانَتْসে ছিলোShe
- مِنَঅন্তর্ভুক্ত(is) of
- ٱلْغَـٰبِرِينَপিছনে অবস্থানকারীদেরthose who remain behind
অনুবাদ
এবং যখন আমার প্রেরিত মালাইকা/ফেরেশতারা লূতের নিকট এলো তখন তাদের জন্য সে বিষণ্ণ হয়ে পড়ল এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল। তারা বললঃ ভয় করনা, দুঃখও করনা; আমরা তোমাকে ও তোমার পরিবারবর্গকে রক্ষা করব, তোমার স্ত্রী ব্যতীত; সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর যখন আমার ফিরিশ্তাগণ লূতের নিকট এলো, তখন তাদের আগমন তার নিকট বিস্বাদ অনুভূত হলো এবং তাদের কারণে তার অন্তর সঙ্কুচিত হলো আর তারা বললো, ‘ভয় করবেন না এবং দুঃখও করবেন না! নিশ্চয় আমরা আপনাকে ও আপনার পরিবার-পরিজনকে রক্ষা করবো, আপনার স্ত্রী ব্যতীত। সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Our messengers [i.e., angels] came to Lot, he was distressed for them and felt for them great discomfort. They said, "Fear not, nor grieve. Indeed, we will save you and your family, except your wife; she is to be of those who remain behind.
Saheeh International