শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ৪২
সূরা আল-'আনকাবূত, আয়াত ৪২ (২৯:৪২) - শব্দে শব্দে অর্থ
إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ই আমরাIndeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- يَعْلَمُজানেনknows
- مَاযাwhat
- يَدْعُونَতারা ডাকেthey invoke
- مِنছাড়াbesides Him
- دُونِهِۦতাঁরbesides Him
- مِنঅন্য কোনোany
- شَىْءٍۢ ۚকিছুকেthing
- وَهُوَএবং তিনিAnd He
- ٱلْعَزِيزُমহাপরাক্রমশালী(is) the All-Mighty
- ٱلْحَكِيمُপ্রজ্ঞাময়the All-Wise
অনুবাদ
তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহবান করে আল্লাহ তা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন। তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ জানেন যে বস্তুর তারা তাঁকে ব্যতীত পূজা করছে; এবং তিনিই সম্মান ও বাস্তব জ্ঞানের অধিকারী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, Allāh knows whatever thing they call upon other than Him. And He is the Exalted in Might, the Wise.
Saheeh International