শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ৬১

সূরা আল-'আনকাবূত, আয়াত ৬১ (২৯:৬১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪০৩

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ কে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চাঁদ-সূর্যকে নিয়ন্ত্রণ করছেন? তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! তাহলে তারা কোথায় ফিরে যাচ্ছে?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে? তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ‘কে সৃষ্টি করেছেন আসমান ও যমীন এবং কাজে লাগিয়েছেন সূর্য ও চন্দ্রকে?’ তবে তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ্‌’। তাহলে, তারা কোথায় যাচ্ছে মুখ নিচু করে?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

If you asked them, "Who created the heavens and earth and subjected the sun and the moon?" they would surely say, "Allāh." Then how are they deluded?

Saheeh International