শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ৮
সূরা আল-'আনকাবূত, আয়াত ৮ (২৯:৮) - শব্দে শব্দে অর্থ
وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًا ۖ وَإِن جَـٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ فَلَا تُطِعْهُمَآ ۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَوَصَّيْنَاএবং জোর নির্দেশ দিয়েছি আমরাAnd We have enjoined
- ٱلْإِنسَـٰنَমানুষকে(on) man
- بِوَٰلِدَيْهِকাছে তার পিতা-মাতার প্রতিgoodness to his parents
- حُسْنًۭا ۖউত্তম (ব্যবহারের)goodness to his parents
- وَإِنকিন্তু যদিbut if
- جَـٰهَدَاكَতোমাকে দু'জনে চাপ দেয়they both strive against you
- لِتُشْرِكَযেন তুমি শিরক করোto make you associate
- بِىসাথে আমারwith Me
- مَاযারwhat
- لَيْسَনেইnot
- لَكَতোমারyou have
- بِهِۦসম্পর্কে সেof it
- عِلْمٌۭকোনো জ্ঞানany knowledge
- فَلَاতাহ'লে নাthen (do) not
- تُطِعْهُمَآ ۚঅনুগত্য করো তাদের দু'য়েরobey both of them
- إِلَىَّদিকে আমারইTo Me
- مَرْجِعُكُمْপ্রত্যাবর্তন তোমাদের (হবে)(is) your return
- فَأُنَبِّئُكُمতখন আমি জানিয়ে দিবো তোমাদেরকেand I will inform you
- بِمَاঐ বিষয়ে যাabout what
- كُنتُمْতোমরা ছিলেyou used
- تَعْمَلُونَতোমরা কাজ করে(to) do
অনুবাদ
আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করতে; কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে, আমার সাথে এমন কিছু শরীক করতে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মান্য করনা। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি মানুষকে তাকীদ দিয়েছি আপন পিতা মাতার প্রতি সদাচরণ করতে; এবং যদি তারা তোমার উপর (শক্তি প্রয়োগের) চেষ্টা করে যেন তুমি তাকে আমার শরীক স্থির করো, যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা অমান্য করো। আমারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেবো যা তোমরা করছিলে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We have enjoined upon man goodness to parents. But if they endeavor to make you associate with Me that of which you have no knowledge, do not obey them. To Me is your return, and I will inform you about what you used to do.
Saheeh International