শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১১৮
সূরা আল-'ইমরান, আয়াত ১১৮ (৩:১১৮) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَـٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاওহেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوا۟ঈমান এনেছbelieve[d]
- لَاনা(Do) not
- تَتَّخِذُوا۟তোমরা গ্রহণ করোtake
- بِطَانَةًۭঅন্তরঙ্গ বন্ধু (হিসেবে)(as) intimates
- مِّن(থেকে)from
- دُونِكُمْতোমাদের ছাড়া (অমুসলমানদেরকে)other than yourselves
- لَاনাnot
- يَأْلُونَكُمْতারা তোমাদের সুযোগ ছাড়েthey will spare you
- خَبَالًۭاঅনিষ্ট সাধনে(any) ruin
- وَدُّوا۟তারা কামনা করেThey wish
- مَا(তাই) যাতেwhat
- عَنِتُّمْতোমরা অসুবিধায় পড়distresses you
- قَدْনিশ্চয়Indeed
- بَدَتِপ্রকাশ পেয়েছে(has become) apparent
- ٱلْبَغْضَآءُবিদ্বেষthe hatred
- مِنْহতেfrom
- أَفْوَٰهِهِمْতাদের মুখগুলোtheir mouths
- وَمَاএবং যাand what
- تُخْفِىগোপন করেconceals
- صُدُورُهُمْঅন্তরগুলো তাদেরtheir breasts
- أَكْبَرُ ۚ(তা আরও) গুরুতর(is) greater
- قَدْনিশ্চয়Certainly
- بَيَّنَّاআমরা বর্ণনা করেছিWe made clear
- لَكُمُতোমাদের জন্যেfor you
- ٱلْـَٔايَـٰتِ ۖনিদর্শনগুলোকেthe Verses
- إِنযদিif
- كُنتُمْতোমরাyou were
- تَعْقِلُونَঅনুধাবন কর(to use) reason
অনুবাদ
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা নিজেদের সম্প্রদায় ব্যতিরেকে অন্য কেহকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে সংকুচিত হবেনা; এবং তোমরা যাতে বিপন্ন হও তারা তা’ই কামনা করে; বস্তুতঃ তাদের মুখ হতেই শত্রুতা প্রকাশিত হয়, এবং তাদের অন্তর যা গোপন করে তা আরও গুরুতর; নিশ্চয়ই আমি তোমাদের জন্য নিদর্শনাবলী ব্যক্ত করছি, যেন তোমরা বুঝতে পার।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না-তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! তোমাদের আপন ব্যতীত অপর কাউকেও নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তোমাদের ক্ষতি সাধনে কোনরুপ ত্রুটি করে না। তাদের কামনা হচ্ছে-যত কষ্টই আছে তোমাদের নিকট পৌঁছুক! শত্রুতা তাদের কথাবার্তা থেকে স্পষ্টরুপে প্রকাশ পেয়েছে এবং তারা যা অন্তরে গোপন রেখেছে তা আরো জঘন্য। আমি (আল্লাহ্) তোমাদেরকে নিদর্শনসমূহ বিস্তারিতভাবে শুনিয়ে দিয়েছি যদি তোমাদের বিবেক-বুদ্ধি থাকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, do not take as intimates those other than yourselves [i.e., believers], for they will not spare you [any] ruin. They wish you would have hardship. Hatred has already appeared from their mouths, and what their breasts conceal is greater. We have certainly made clear to you the signs, if you will use reason.
Saheeh International