শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১১৯
সূরা আল-'ইমরান, আয়াত ১১৯ (৩:১১৯) - শব্দে শব্দে অর্থ
هَـٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَـٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ ۚ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
শব্দে শব্দে অর্থ
- هَـٰٓأَنتُمْতোমরাই তোLo! You are
- أُو۟لَآءِঐসব লোকthose
- تُحِبُّونَهُمْতাদেরকে ভালবাসyou love them
- وَلَاঅথচ নাbut not
- يُحِبُّونَكُمْতোমাদেরকে তারা ভালবাসেthey love you
- وَتُؤْمِنُونَএবং তোমরা বিশ্বাস করand you believe
- بِٱلْكِتَـٰبِকিতাবের উপরin the Book
- كُلِّهِۦসবগুলোরall of it
- وَإِذَاএবং যখনAnd when
- لَقُوكُمْতারা তোমাদের সাথে সাক্ষাৎ করেthey meet you
- قَالُوٓا۟তারা বলেthey say
- ءَامَنَّا''আমরাও ঈমান এনেছি''We believe
- وَإِذَاআর যখনAnd when
- خَلَوْا۟তারা একান্তে মিলেthey are alone
- عَضُّوا۟তারা কামড়ায়they bite
- عَلَيْكُمُতোমাদের বিরুদ্ধেat you
- ٱلْأَنَامِلَ(তাদের) আঙ্গুলগুলোকেthe finger tips
- مِنَকারণে(out) of
- ٱلْغَيْظِ ۚআক্রোশের[the] rage
- قُلْবলোSay
- مُوتُوا۟তোমরা মরোDie
- بِغَيْظِكُمْ ۗতোমাদের আক্রোশেin your rage
- إِنَّনিশ্চয়Indeed
- ٱللَّهَআল্লাহAllah
- عَلِيمٌۢঅধিক অবহিত(is) All-Knowing
- بِذَاتِঅবস্থা সম্পর্কেof what
- ٱلصُّدُورِ(তোমাদের) বুকের (অর্থাৎ অন্তরের)''(is in) the breasts
অনুবাদ
সাবধান হও - তোমরাই তাদেরকে ভালবাস, অথচ তারা তোমাদেরকে ভালবাসেনা; এবং তোমরা সমস্ত গ্রন্থই বিশ্বাস কর; আর তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং যখন তোমাদের হতে পৃথক হয়ে যায় তখন তোমাদের প্রতি আক্রোশে আঙ্গুলের অগ্রভাগসমূহ দংশন করে। তুমি বলঃ তোমরা নিজেদের আক্রোশে মরে যাও! নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা জ্ঞাত আছেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
দেখ! তোমরাই তাদের ভালবাস, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদভাব পোষণ করে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস কর। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে, বলে, আমরা ঈমান এনেছি। পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর রোষবশতঃ আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাক। আর আল্লাহ মনের কথা ভালই জানেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে, তোমরা শুনছো! তোমরা তো তাদেরকে চাও, অথচ তারা তোমাদেরকে চায় না এবং অবস্থা এ যে, তোমরা সব কিতাবের উপর ঈমান এনে থাকো। আর তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, ‘আমরা ঈমান এনেছি।’ আর যখন পৃথক হয় তখন তোমাদের উপর আক্রোশে আঙ্গুল চিবায়। আপনি বলে দিন, ‘মরে যাও নিজেদের আক্রোশে!’ আল্লাহ্ ভালোই জানেন অন্তরগুলোর কথা।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture - all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allāh is Knowing of that within the breasts."
Saheeh International