শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১২২
সূরা আল-'ইমরান, আয়াত ১২২ (৩:১২২) - শব্দে শব্দে অর্থ
إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
শব্দে শব্দে অর্থ
- إِذْ(স্মরণ কর) যখনWhen
- هَمَّتমনস্থ করেছিলেinclined
- طَّآئِفَتَانِদুইদলtwo parties
- مِنكُمْতোমাদের মধ্যকারamong you
- أَن(যে)that
- تَفْشَلَاদুর্বলতা প্রদর্শনেরthey lost heart
- وَٱللَّهُঅথচ আল্লাহbut Allah
- وَلِيُّهُمَا ۗতাদের উভয়ের পৃষ্ঠপোষক (ছিলেন)(was) their protector
- وَعَلَىএবং উপরAnd on
- ٱللَّهِআল্লাহরইAllah
- فَلْيَتَوَكَّلِভরসা করা উচিতlet put (their) trust
- ٱلْمُؤْمِنُونَঈমানদারদেরthe believers
অনুবাদ
যখন তোমাদের দুই দল ভীরুতা প্রকাশের সংকল্প করেছিল এবং আল্লাহ সেই দলদ্বয়ের পৃষ্ঠপোষক ছিলেন; এবং মু’মিনগণই আল্লাহর উপর নির্ভর করে থাকে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন, আর আল্লাহর উপরই ভরসা করা মুমিনদের উচিত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যখন তোমাদের মধ্যে দু’দলের ইচ্ছা হলো যে, তারা ভীরুতা প্রদর্শন করে বসবে, এবং আল্লাহ্ উভয়ের সামালদাতা। আল্লাহ্র উপরই মুসলমানদের ভরসা থাকা চাই।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
When two parties among you were about to lose courage, but Allāh was their ally; and upon Allāh the believers should rely.
Saheeh International