শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১২৪

সূরা আল-'ইমরান, আয়াত ১২৪ (৩:১২৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৪ · পৃষ্ঠা ৬৬

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَـٰثَةِ ءَالَـٰفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُنزَلِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন মু’মিনদেরকে বলেছিলেনঃ এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে, তোমাদের রাব্ব তিন সহস্র মালাইকা/ফেরেশতা প্রেরণ করে তোমাদের সাহায্য করবেন?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন, হে মাহবুব! আপনি মুসলমানদেরকে বলেছিলেন, ‘তোমাদের জন্য কি একথা যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন তিন হাজার ফিরিশ্‌তা অবতীর্ণ করে?’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Remember] when you said to the believers, "Is it not sufficient for you that your Lord should reinforce you with three thousand angels sent down?

Saheeh International