শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১২৬
সূরা আল-'ইমরান, আয়াত ১২৬ (৩:১২৬) - শব্দে শব্দে অর্থ
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِۦ ۗ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
শব্দে শব্দে অর্থ
- وَمَاএবং নাAnd not
- جَعَلَهُতা করেছিলেনmade it
- ٱللَّهُআল্লাহAllah
- إِلَّاএছাড়াexcept
- بُشْرَىٰসুসংবাদ হিসেবে(as) good news
- لَكُمْতোমাদের জন্যfor you
- وَلِتَطْمَئِنَّও আশ্বস্ত করার জন্যand to reassure
- قُلُوبُكُمতোমাদের অন্তরগুলোyour hearts
- بِهِۦ ۗতা দিয়েwith it
- وَمَاআর নাAnd (there is) no
- ٱلنَّصْرُবিজয় (আসে)[the] victory
- إِلَّاএছাড়াexcept
- مِنْহতেfrom
- عِندِনিকট[near]
- ٱللَّهِআল্লাহ্রAllah
- ٱلْعَزِيزِপরাক্রমশালীthe All-Mighty
- ٱلْحَكِيمِমহাবিজ্ঞthe All-Wise
অনুবাদ
আর আল্লাহ এই সাহায্য শুধু এ জন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তরে শান্তি আসে। আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে, যিনি পরাক্রান্ত, বিজ্ঞানময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বস্তুতঃ এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে,
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এ বিজয় আল্লাহ্ দান করেন নি, কিন্তু তোমাদের খুশীর জন্যই এবং এজন্যই যে, তা দ্বারা তোমাদের অন্তর শান্তনা পাবে; এবং সাহায্য নেই, কিন্তু (আছে) মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ্র নিকটই;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And Allāh made it not except as [a sign of] good tidings for you and to reassure your hearts thereby. And victory is not except from Allāh, the Exalted in Might, the Wise -
Saheeh International