শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৪০
সূরা আল-'ইমরান, আয়াত ১৪০ (৩:১৪০) - শব্দে শব্দে অর্থ
إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ ٱلْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُۥ ۚ وَتِلْكَ ٱلْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ ٱلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَآءَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- إِنযদিওIf
- يَمْسَسْكُمْতোমাদের স্পর্শ করেছে (ওহুদে)touched you
- قَرْحٌۭআঘাতa wound
- فَقَدْতবে নিশ্চয়so certainly
- مَسَّস্পর্শ করেছিল(has) touched
- ٱلْقَوْمَ(ঐ সব) লোকদেরওthe people
- قَرْحٌۭআঘাত (বদরে)wound
- مِّثْلُهُۥ ۚএর মতlike it
- وَتِلْكَআর এইAnd this
- ٱلْأَيَّامُদিনগুলো[the] days
- نُدَاوِلُهَاতা আবর্তিত করি আমরাWe alternate them
- بَيْنَমাঝেamong
- ٱلنَّاسِলোকদেরthe people
- وَلِيَعْلَمَএবং জানেন যেন[and] so that makes evident
- ٱللَّهُআল্লাহAllah
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- ءَامَنُوا۟(প্রকৃত) ঈমান এনেছেbelieve[d]
- وَيَتَّخِذَও গ্রহণ করেনand take
- مِنكُمْতোমাদের মধ্যে কতককেfrom you
- شُهَدَآءَ ۗ(সত্যের সাক্ষ্য) শহীদ হিসেবেmartyrs
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- لَاনা(does) not
- يُحِبُّভালোবাসেনlove
- ٱلظَّـٰلِمِينَজালিমমদেরকেthe wrongdoers
অনুবাদ
যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেই সম্প্রদায়েরও তদ্রুপ আঘাত লেগেছে, এবং এই দিনসমূহকে আমি মানবগণের মধ্যে পরিক্রমণ করাই; এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ এই রূপে প্রকাশ করেন; এবং তোমাদের মধ্য হতে কতককে শহীদ রূপে গ্রহণ করবেন, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেননা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যদি তোমাদের নিকট কোন কষ্ট পৌঁছে, তবে তারাও তো অনুরূপ কষ্ট পেয়েছিলো এবং এ দিনগুলো হলো এমনই যে, সেগুলোতে আমি মানুষের জন্য পর্যায়ক্রমিক আবর্তন রেখেছি এবং এ জন্য যে, আল্লাহ্ পরিচয় করিয়ে দেবেন ঈমানদারদের। আর তোমাদের মধ্য থেকে কিছু লোককে শাহাদাতের মর্যাদা দান করবেন; এবং আল্লাহ্ ভালবাসেন না অত্যাচারীদেরকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
If a wound should touch you - there has already touched the [opposing] people a wound similar to it. And these days [of varying conditions] We alternate among the people so that Allāh may make evident those who believe and [may] take to Himself from among you martyrs - and Allāh does not like the wrongdoers -
Saheeh International