শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৫
সূরা আল-'ইমরান, আয়াত ১৫ (৩:১৫) - শব্দে শব্দে অর্থ
۞ قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَأَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
শব্দে শব্দে অর্থ
- قُلْতুমি বলSay
- أَؤُنَبِّئُكُم''তোমাদেরকে আমি বলে দেব কিShall I inform you
- بِخَيْرٍۢউত্তম (জিনিসের কথা)of better
- مِّنঅপেক্ষাthan
- ذَٰلِكُمْ ۚএসব,that
- لِلَّذِينَ(তাদের) জন্য যারাFor those who
- ٱتَّقَوْا۟তাকওয়া অবলম্বন করেছেfear[ed]
- عِندَকাছেwith
- رَبِّهِمْতাদের রবের (রয়েছে)their Lord
- جَنَّـٰتٌۭজান্নাত(are) Gardens
- تَجْرِىপ্রবাহিত হয়flows
- مِنহতেfrom
- تَحْتِهَاতার পাদদেশunderneath them
- ٱلْأَنْهَـٰرُঝর্ণাধারা[the] rivers
- خَـٰلِدِينَতারা চিরস্থায়ী হবেabiding forever
- فِيهَاতার মধ্যেin it
- وَأَزْوَٰجٌۭএবং স্ত্রীসমূহ (রয়েছে)and spouses
- مُّطَهَّرَةٌۭপবিত্রpure
- وَرِضْوَٰنٌۭএবং সন্তুষ্টিand approval
- مِّنَপক্ষ হতেfrom
- ٱللَّهِ ۗআল্লাহরAllah
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- بَصِيرٌۢখুব দৃষ্টি রাখেন(is) All-Seer
- بِٱلْعِبَادِবান্দাদের উপর''of (His) slaves
অনুবাদ
তুমি বলঃ আমি কি তোমাদেরকে এটা অপেক্ষাও উত্তম বিষয়ের সংবাদ দিব? যারা ধর্মভীরু তাদের জন্য তাদের রবের নিকট জান্নাত রয়েছে যার তলদেশে স্রোতস্বিনীসমূহ প্রবাহিতা, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে এবং সেখানে শুদ্ধা সহধর্মিনীগণ ও আল্লাহর প্রসন্নতা রয়েছে এবং আল্লাহ বান্দাদের প্রতি লক্ষ্যকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো?-যারা পরহেযগার, আল্লাহর নিকট তাদের জন্যে রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত-তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(হে হাবীব!) আপনি বলুন, আমি কি তোমাদেরকে এগুলো অপেক্ষা উৎকৃষ্টতর বস্তুর কথা বলে দেবো? খোদাভীরুদের জন্য তাদের রবের নিকট জান্নাতসমূহ রয়েছে, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত; (তারা) সেগুলোর মধ্যে স্থায়ীভাবে থাকবে এবং পবিত্র স্ত্রীগণ ও আল্লাহ্র সন্তুষ্টি (রয়েছে); আর আল্লাহ্ বান্দাদেরকে দেখেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Shall I inform you of [something] better than that? For those who fear Allāh will be gardens in the presence of their Lord beneath which rivers flow, wherein they abide eternally, and purified spouses and approval from Allāh. And Allāh is Seeing [i.e., aware] of [His] servants -
Saheeh International