শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৬৭
সূরা আল-'ইমরান, আয়াত ১৬৭ (৩:১৬৭) - শব্দে শব্দে অর্থ
وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ ۖ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًا لَّٱتَّبَعْنَـٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَـٰنِ ۚ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ
শব্দে শব্দে অর্থ
- وَلِيَعْلَمَও জানেন যেনAnd that He (might) make evident
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- نَافَقُوا۟ ۚমুনাফিকি করেছে(are) hypocrites
- وَقِيلَএবং বলা হলAnd it was said
- لَهُمْতাদেরকেto them
- تَعَالَوْا۟''তোমরা এসCome
- قَـٰتِلُوا۟তোমরা যুদ্ধ করfight
- فِى(মধ্যে)in
- سَبِيلِপথে(the) way
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- أَوِবাor
- ٱدْفَعُوا۟ ۖতোমরা প্রতিরক্ষা কর''defend
- قَالُوا۟তারা বলেছিলThey said
- لَوْ''যদিIf
- نَعْلَمُআমরা জানতামwe knew
- قِتَالًۭاযুদ্ধ (হবে)fighting
- لَّٱتَّبَعْنَـٰكُمْ ۗঅবশ্যই তোমাদের আমরা অনুসরণ করতাম''certainly we (would have) followed you
- هُمْতারাThey
- لِلْكُفْرِকুফরীর ক্ষেত্রেto disbelief
- يَوْمَئِذٍসেদিন (ছিল)that day
- أَقْرَبُবেশী নিকটে(were) nearer
- مِنْهُمْতাদের মধ্যেthan [them]
- لِلْإِيمَـٰنِ ۚঈমানের চেয়েto the faith
- يَقُولُونَতারা বলে (এমন কথা)saying
- بِأَفْوَٰهِهِمতাদের মুখগুলো দিয়েwith their mouths
- مَّاযাwhat
- لَيْسَনাইwas not
- فِىমধ্যেin
- قُلُوبِهِمْ ۗতাদের অন্তরেtheir hearts
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- أَعْلَمُখুব জানেন(is) Most Knowing
- بِمَاঐ বিষয়ে যাof what
- يَكْتُمُونَতারা গোপন করেছেthey conceal
অনুবাদ
আর তদ্দারা তিনি মুনাফিকদেরকে পরিচিত করেন; এবং তাদেরকে বলা হয়েছিলঃ এসো, আল্লাহর পথে সংগ্রাম কর অথবা শত্রুদেরকে প্রতিহত কর; তারা বলেছিলঃ যদি আমরা জানতাম যে, লড়াই হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুগমন করতাম। তারা সেদিন বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের নিকটবর্তী ছিল; তাদের অন্তরে যা নেই তা’ই তারা মুখে বলে থাকে; তারা যে বিষয় গোপন করে আল্লাহ তা জ্ঞাত আছেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং তাদেরকে যাতে সনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হল এসো, আল্লাহর রাহে লড়াই কর কিংবা শত্রুদিগকে প্রতিহত কর। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তুতঃআল্লাহ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এ জন্য যে, পরিচয় করিয়ে দেবেন তাদের, যারা মুনাফিক হয়েছে আর তাদেরকে বলা হয়েছে, ‘এসো! আল্লাহ্র পথে যুদ্ধ করো কিংবা শত্রুদেরকে হটিয়ে দাও।’ (তারা) বললো, ‘যদি আমরা লড়াই হবে জানতাম, তবে অবশ্যই তোমাদের সাথে থাকতাম।’ আর সেদিন তারা বাহ্যিক ঈমানের চেয়ে প্রকাশ্য কুফরের অধিকতর নিকটে ছিলো। (তারা) নিজ মুখে তাই বলে, যা অন্তরে নেই এবং আল্লাহ্র জানা আছে যা তারা গোপন করছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And that He might make evident those who are hypocrites. For it was said to them, "Come, fight in the way of Allāh or [at least] defend." They said, "If we had known [there would be] battle, we would have followed you." They were nearer to disbelief that day than to faith, saying with their mouths what was not in their hearts. And Allāh is most knowing of what they conceal -
Saheeh International